২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে ম্যান ইউ

পিছিয়ে পড়েও দিমিতার বার্বাতোভের জোড়া গোলের সুবাদে ব্ল্যাকপুলকে ২-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও দিমিতার বার্বাতোভের জোড়া গোলের সুবাদে ব্ল্যাকপুলকে ২-৩ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ব্লোমফিল্ড রোডে খেলার ১৫ মিনিটেই ক্রেইগ ক্যাথকার্টের গোলে এগিয়ে ব্ল্যাকপুল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান ব্ল্যাকপুলের ডাডলি ক্যাম্পবেল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ম্যান ইউ। ৭২ মিনিটে বার্বাতোভ এক গোল শোধ করেন। দুই মিনিট পর জাভিয়ের হার্নান্দেজের গোলে সমতায় ফেরে অ্যালেক্স ফার্গুসনের দল। ৮৮ মিনিটে বার্বাতোভের দ্বিতীয় গোলে জয় পায় ম্যান ইউ। দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে উইগ্যান অ্যাথলেটিককে। প্রিমিয়ার লিগে ৫১ পয়েন্ট নিয়ে তালিকায় সব দলের উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। অন্য দিকে লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। ফিরতি খেলায় তারা ৩-০ গোলে হারায় ইপসউইচকে। প্রথম পর্বের খেলায় আর্সেনাল অবশ্য ০-১ গোলে হারে ইপসউইচের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৩৬ ঘ.