ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার কোয়ার্টার ফাইনালে অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল। ফলে টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হলো না তার।
পায়ের চোটের জন্য বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাদাল ৬-৪, ৬-২ ও ৬-৩ গেমে হার মানেন র্যাঙ্কিংয়ের সপ্তম খেলোয়াড় নিজ দেশের ডেভিড ফেরারের কাছে।
ব্রিটেনের অ্যান্ডি মারে ৭-৫, ৬-৩, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে হারান ইউক্রেনের আকেজান্ডার দোলগোপোলোভকে।
সেমিফাইনালে মারে লড়বেন ফেরারের সঙ্গে।
এদিকে মেয়েদের এককে সেমিফাইনালে পৌঁছেছেন রাশিয়ার ভেরা জনারেভা ও বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। সেমিফাইনালে মুখোমুখি হবেন দু'জনে।
জনারেভা ৬-২ ও ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের পেত্রা ভিতোভাকে।
ক্লাইস্টার্স ৬-৩ ও ৭-৬ (৭-৪) গেমে জেতেন পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১২৯ ঘ.
bdnews24