ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ৩২তম জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্ব শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হচ্ছে।
অংশ নিতে আগ্রহীদের ওই দিনই দুপুর ২ টার মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খেলা হবে সুইস লিগ পদ্ধতিতে।
বাছাই পর্বের খেলায় সেরা ৭ জন চূূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন।
আর চূড়ান্ত পর্বে সরাসরি খেলবেন ৫ জন। তারা হলেন বর্তমান চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা, রানার-আপ শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ এবং ২০১১ সালের জানুয়ারির আন্তর্জাতিক রেটিং তালিকার শীর্ষ দুই খেলোয়াড়।
চূড়ান্ত পর্বের খেলা হবে নারায়ণগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৪ ঘ.
bdnews24