২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া টেনিসের সেমিফাইনালে দেলোয়ার

আর্ন্তজাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্ন্তজাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের দেলোয়ার হোসেন। সেমিফাইনালে দেলোয়াড় খেলবে ইয়েমেনের আল আনসি গাসাওনের সঙ্গে। মিয়ানমারের ইয়াংগুনের তেইনবো টেনিস সেন্টারে কোয়ার্টার ফাইনালে ৬-২ ও ৬-৩ গেমে হারান তিনি পঞ্চম বাছাই মালয়েশিয়ার কোয়ে হাউ সেংকে। এর আগে দেলোয়াড় দ্বিতীয় পর্বে ৬-১ ও ৬-২ গেমে হারান লাওসের স্তেফান দানিয়েল কিংসলেকে। বালক দ্বৈতে বাংলাদেশের দেলোয়ার ও ওয়াই মং মারমা জুটি ৬-৪ ও ৬-২ গেমে মালয়েশিয়ার মুহাম্মদ খায়রিল ও মুহাম্মদ রাহিজাম জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। কোয়ার্টার ফাইনালে দেলোয়ার ও মারমা জুটি লড়বে সিরিয়ার আলাফ করিম ও মুহাম্মদ আজহারি জুটির বিপক্ষে। এর আগে দেলোয়ার ও ওয়াই জুটি ৬-০ ও ৬-০ গেমে উড়িয়ে দেন নেপালের আবহায়া গৌচান ও ইভানহোয়ে লিসানেভিচ জুটিকে। বালিকা এককের দ্বিতীয় পর্বে বাংলাদেশের ঝিলিক চাকমা ১-৬ ও ৬-৭ গেমে হার মানেন মালয়েশিয়ার দেলিজাভারনের কাছে। বালিকা দ্বৈতে ইশিতা আফরোজ ও আয়শা সুলতানা জুটি ৬-৪ ও ৭-৬ গেমে ঝিলিক চাকমা (বাংলাদেশ) ও চৌদেন (নেপাল) জুটিকে হারিয়ে ওঠেন দ্বিতীয় পর্বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮০২ ঘ.