২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যা কিংবা না, কিছুই বলছে না মোহামেডান, আবাহনী

শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় খেলার ব্যাপারে হ্যা কিংবা না, কিছুই বলছে না মোহামেডান ও আবাহনী। যদিও দল দু'টিকে খেলাতে চাইছে প্রতিযোগিতা কমিটির কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় খেলার ব্যাপারে হ্যা কিংবা না, কিছুই বলছে না মোহামেডান ও আবাহনী। যদিও দল দু'টিকে খেলাতে চাইছে প্রতিযোগিতা কমিটির কর্মকর্তারা। প্রতিযোগিতা কমিটির সম্পাদক হাসান উদ্দিন খান শিমুল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অনেকটা হতাশার সুরে বলেন, "আমরা মোহামেডান ও আবাহনীকে খেলাতে চাই। এ জন্য দল দু'টিকে চিঠিও দিয়েছি। কিন্তু নাম লেখানোর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চিঠির কোনো জবাব পাইনি দল দু'টির কাছ থেকে।" শুধু তাই নয়, মোহামেডান ও আবাহনী তাদের খেলোয়াড়ও ছাড়ছে না বলে জানিয়ে তিনি বলেন, আবাহনীর খেলোয়াড় চন্দন এ ব্যাপারে তার কাছে টেলিফোনে অভিযোগও করেছেন। সম্পাদক বলেন, "নাম লেখানোর নির্ধারিত সময় (২৫ জানুয়ারি) পেরিয়ে গেলেও আমরা দল দু'টিকে নিতে চাই। প্রতিযোগিতা শুরুর একদিন আগে হলেও আমরা তাদের নাম এন্ট্রি করবো।" তবে প্রতিযোগিতায় খেলার জন্য প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়াচক্র নাম লিখিয়েছে। এদিকে প্রতিযোগিতা ২ থেকে ১৫ ফ্রেব্র"য়ারি পর্যন্ত চলার কথা থাকলেও তা পেছানো হতে পারে বলে জানিয়েছেন হাসান উদ্দিন। তিনি বলেন, এখন প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৪ ফেব্র"য়ারি। এদিকে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য সাতটি দল নাম লিখিয়েছে। দলগুলো হলো ঊষা ক্রীড়া চক্র, সাধারণ বীমা, কেরাণীগঞ্জ হকি ওয়ারিয়র্স ক্লাব, আর্মানিয়ান হকি একাদশ, বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭২৫ ঘ.