২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ও বিলবাও'র জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে দিদিয়ের দ্রগবার দুর্দান্ত গোলের সুবাদে অক্টোবরের পর প্রথমবারের মতো টানা জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সোমবার তারা ৪-০ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে দিদিয়ের দ্রগবার দুর্দান্ত গোলের সুবাদে অক্টোবরের পর প্রথমবারের মতো টানা জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সোমবার তারা ৪-০ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে। রিবোক স্টেডিয়ামে খেলার ১১ মিনিটে গোলরক্ষক জুসি জাকেলাইনেনকে ফাঁকি দিয়ে চেলসিকে এগিয়ে দেন দ্রগবা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরেন্ত মালুদা। খেলার ৫৬ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান নিকোলাস অ্যানেলকা। আর বোল্টনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রামিরেস। প্রিমিয়ার লিগে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকায় সব দলের উপরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ পয়েন্ট কম নিয়ে আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। স্পেনের লা লিগায় হারকিউলিসকে ০-৩ গোলে হারিয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও। ঘরে মাঠ স্যান মামেসে খেলার ৫ মিনিটেই মাঝমাঠের খেলোয়াড় জাভিয়ের মার্টিনেজ মাথা দিয়ে বল পাঠিয়ে দেন হারকিউলিসের জালে। খেলার ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান বিলবাওয়ের ফার্নান্দো লোরেন্তে। পাঁচ মিনিট পর তৃতীয় গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় ইকার মুনিয়াইন। বার্সেলোনা ২০ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। চার পয়েন্ট কম নিয়ে দলটির পরেই আছে রিয়াল মাদ্রিদ। ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিলারিয়াল। ৩২ পয়েন্ট নিয়ে বিলবাও রয়েছে ছয় নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৯ ঘ.