ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। মেয়েদের এককে সেমিফাইনালে পৌঁছেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও না লি।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরার ৬-১, ৬-৩ ও ৬-৩ গেমে জেতেন নিজ দেশের স্ত্যানিসলাস ওয়ারিঙ্কার বিপক্ষে।
সার্বিয়ার জোকোভিচ ৬-১, ৭-৬ (৭-৫) ও ৬-১ ব্যবধানে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে।
সেমিফাইনালে জোকোভিচ লড়বেন ফেদেরারের সঙ্গে।
মেয়েদের র্যাঙ্কিংয়ে সেরা ডেনমার্কের ওজনিয়াকি ৩-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারান ইতালির ফ্রান্সেস্কা শিয়াভোনকে।
এছাড়া চীনের লি সরাসরি ৬-২ ও ৬-৪ সেটে জেতেন জার্মানির আন্দ্রেয়া পেকোভিচের বিপক্ষে।
লি সেমিফাইনাল খেলবেন ওজনিয়াকির বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩২ ঘ.
bdnews24