২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ১২ ফেব্রুয়ারি

অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফুটবলকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক-বাছাই পর্বের ফুটবলকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়। আর এজন্য বাংলাদেশ লিগের খেলা অষ্টম পর্বের পর স্থগিত হয়ে যাবে প্রায় দেড় মাসের জন্য। ১৩ ফেব্র"য়ারি পর্যন্ত চলবে লিগের অষ্টম পর্বের খেলা। তবে কবে আবার লিগ শুরু হবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। এদিকে সোমবার রাতে বাফুফে ২৮ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা এরই মধ্যে এশিয়া ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ অলিম্পিক প্রাক-বাছাই পর্বের দু'টি ম্যাচ খেলবে কুয়েতের বিপক্ষে। প্রথমটি হবে ২৩ ফেব্রুয়ারি কুয়েতে। ফিরতি খেলা হবে ঢাকায় ৯ মার্চ। দল: মোহাম্মদ নেহাল, ইয়ামিন আহমেদ মুন্না, আনিসুর রহমান সুইট, আলমগীর কবির রানা, মিঠুন চৌধুরী, শাখাওয়াত রনি, সৈকত ভৌমিক, হাবিবুর রহমান সোহাগ, চৌম্রিন রাখাইন, আশরাফ মাহমুদ লিঙ্কন, মোহাম্মদ ইউসুফ, উত্তম বনিক, ওয়াহিদ আহমেদ, নাইমুর রহমান শাহেদ, মাহফুজুর রহমান বাবু, মোনায়েম খাঁন রাজু, সুলতান আহমেদ, শফিকুল ইসলাম বিপুল, জামাল হোসেন, সোহেল, সোহেল রানা, মারুফ বাবু, মিন্টু শেখ, তৌহিদুল আলম সবুজ, শাহেদুল রহমান শাহেদ, মিতুল হাসান, শওকত রাসেল ও তৌহিদুল ইসলাম সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১৩১ ঘ.