ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন রাফায়েল নাদাল, ডেভিড ফেরার ও অ্যান্ডি মারে। আর মেয়েদের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেরা জনারেভা ও কিম ক্লাইস্টার্স।
তবে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন রবিন সোদার্লিং ও অ্যান্ডি রডিক।
বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা স্পেনের নাদাল ৬-২, ৬-৪ ও ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে।
ইউক্রেনের আলেকজান্ডার দোলগোপোলোভ ১-৬, ৬-৩, ৬-১, ৪-৬ ও ৬-২ ব্যবধানে জেতেন সুইডেনের সোদার্লিং'র বিপক্ষে। যুক্তরাষ্ট্রের রডিক ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কার কাছে।
ইংল্যান্ডের মারে ৬-৩, ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন অস্ট্রিয়ার জুর্গেন মেলজারকে। স্পেনের ফেরার ৪-৬, ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে জেতেন কানাডার মিলোস রাওনিকের বিপক্ষে।
মেয়েদের এককে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় খেলোয়াড় রাশিয়ার জনারেভা ৬-৪ ও ৬-১ গেমে চেক প্রজাতন্ত্রের ইভেতা বেনেসোভাকে, বেলজিয়ামের ক্লাইস্টার্স ৭-৬ (৭-৩) ও ৬-২ ব্যবধানে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে এবং পোল্যান্ডের অ্যাগনিয়েস্ক রাদওয়ানস্কা ৭-৫, ৩-৬ ও ৭-৫ গেমে হারান চীনের শুয়াই পেংকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৪ ঘ.
bdnews24