ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফ প্রতিযোগিতা কুর্মিটোলা গলফ ক্লাবে বুধবার শুরু হচ্ছে। খেলা শেষ হবে ২৯ জানুয়ারি।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এই প্রতিযোগিতায় গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন ছাড়াও ভারতের গলফাররা অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সিটি ব্যাংক। এ জন্য তারা আয়োজকদের দিচ্ছে ৩০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলফার সিদ্দিকুর রাহমানও। তিনি বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে আমি বেশ ভালোভাবে অনুশীলন করেছি।" প্রতিযোগিতার শিরোপাও জিতবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সিদ্দিক তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের গনজিৎ ভুলার, চিরাগ কুমার ও বিজয় কুমারের নাম উল্লে
bdnews24