২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের দুই সমর্থকের জরিমানা

শেষ পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে ঢাকা মোহামেডানের দুই সমর্থক খোকন ও সেলিমকে। রেফারিকে লাঞ্ছিত করার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) তাদের দশ হাজার টাকা করে জরিমানা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত জরিমানা গুনতে হচ্ছে ঢাকা মোহামেডানের দুই সমর্থক খোকন ও সেলিমকে। রেফারিকে লাঞ্ছিত করার দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) তাদের দশ হাজার টাকা করে জরিমানা করেছে। শুধু তাই নয়, একমাসের জন্য তাদের বাংলাদেশ লিগে আবাঞ্চিতও ঘোষণা করা হয়েছে। এ সপ্তাহের মধ্যে বাফুফের কাছে তাদের জরিমানার টাকা জমা দিতে হবে। গত ৮ জানুয়ারি চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে খেলার পর সমর্থকরা রেফারিকে লাঞ্ছিত করেন। ডিসিপ্লিনারি কমিটি তাদের জরিমানা করার সুপারিশ করে বাফুফের কাছে। আর বাফুফে তা অনুমোদন করে। সেই সঙ্গে সতর্ক করে দেয়া হয়েছে মোহামেডানকেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/২০৩৪ ঘ.