২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ও ক্লাইস্টার্সের জয়

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ পর্বে পৌঁছেন রাফায়েল নাদাল, রবিন সোদার্লিং ও কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ পর্বে পৌঁছেন রাফায়েল নাদাল, রবিন সোদার্লিং ও কিম ক্লাইস্টার্স। বিশ্ব সেরা টেনিস খেলোয়াড় স্পেনের নাদাল ৬-২, ৭-৫ ও ৬-৩ গেমে হারান অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচকে। র‌্যাঙ্কিংয়ে চতুর্থ সুইডেনের সোদার্লিং ৬-৩, ৬-১ ও ৬-৪ ব্যবধানে জেতেন চেক প্রজাতন্ত্রের জান হারনিচের বিপক্ষে। মেয়েদের এককে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় খেলোয়াড় ক্লাইস্টার্স ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের অ্যালিজে করনেটকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২১০০ ঘ.