২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতেছেন আলী আরসালান

আমেরিকান কাপ গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আলী আরসালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আমেরিকান কাপ গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আলী আরসালান। প্রতিযোগিতার সিনিয়র বিভাগে সাইদুর রহমান মিন্টু ও সুপার সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ড. সাদেকুল ইসলাম ভূঁইয়া। মহিলা বিভাগে এস জে হং ও জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আফনান মাহমুদ চৌধুরী। দু'দিনের প্রতিযোগিতা হয় কুর্মিটোলা গলফ ক্লাবে। সেনাবাহিনীর প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল মোঃ আবদুল মুবীন প্রধান অতিথি হিসেবে রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২২ ঘ.