২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানকে বিদায় করে সেমিতে উজবেকিস্তান

প্রথম দল হিসেবে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে উজবেকিস্তান। কোয়ার্টার ফাইনালে শুক্রবার তার ২-১ গোলে হারায় জর্ডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দল হিসেবে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে উজবেকিস্তান। কোয়ার্টার ফাইনালে শুক্রবার তার ২-১ গোলে হারায় জর্ডানকে। দোহার খলিফা আন্তর্জাতিক মাঠে খেলার শুরুতেই ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেয় উজবেকিস্তান। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে বারবার জর্ডান রক্ষণভাগে হামলা করে তারা। ছন্দহীন জর্ডান শিবির কোনভাবেই বলের নিয়ন্ত্রণ নিতে পারছিলো না। তবে খেলার প্রায় ১৫ মিনিট পর থেকে নিজেদের গুছিয়ে নিতে থাকে জর্ডান। বলের নিয়ন্ত্রণ নিয়ে সুন্দর ফুটবল উপহার দিতে থাকে তারা। ২৬ মিনিটে তারা গোল পেয়েই যেতো, কিন্তু আহমাদ আবদেলহালিমের ফ্রি-কিক কোনোমতে ঠেকিয়ে দেন উজবেকিস্তানের গোলরক্ষক ইগনাতি নেসতেরোভ । প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের মাত্র ৪ মিনিটের মধ্যে উলুগবেক বাকায়েভের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। গোল শোধে মরিয়া হয়ে ওঠে জর্ডান। খেলার ৬০ মিনিটে জর্ডানের বাশার বানি ইয়াসিন গোল করে ব্যবধান কমান। আমের দেভের হেড উজবেকিস্তান গোলরক্ষক নেসতেরোভ ফিরিয়ে দিলেও বল গিয়ে পড়ে বাশারের পায়ে। তা জালে জড়াতে কোনো ভুল করনেনি বাশার। খেলার বাকি সময়টুকু প্রাণপণ চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি জর্ডানের। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৪০ ঘ.