২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে রিয়াল, শেষ আটে এসি মিলান

মাদ্রিদ ডার্বিতে বৃহস্পতি বার ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ০-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো স্পেনের 'কোপা দেল রে' কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ ডার্বিতে বৃহস্পতি বার ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ০-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো স্পেনের 'কোপা দেল রে' কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে এসি মিলান ৩-০ গোলে বারিকে হারিয়ে 'কোপা ইতালিয়া' কাপের শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় রিয়ালের কাছে অ্যাটলেটিকো হেরেছিল ৩-১ গোলে। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় একমাত্র গোলটি এসেছে রিয়াল মাদ্রিদের 'গোল মেশিন' ক্রিশ্চিয়ানো রোনালদোর পা থেকে। গোলটি করেন তিনি খেলার ২৩ মিনিটে। চলতি মৌসুমে রোনালদোর এটি ৩২তম গোল। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেভিয়া। 'কোপা ইতালিয়া' কাপে বারির বিপক্ষে এসি মিলানের হয়ে গোল তিনটি করেন সুইডেনের ফুটবলার ইব্রাহিমোভিচ, অ্যালেকজান্ডার মারকেল ও রবিনহো। ২৬ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে এসি মিলান, প্রতিপক্ষ সাম্পদোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/২০৩২ ঘ.