২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ও ফেদেরারের জয়, জাঙ্কোভিচের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেরা জনারেভা ও কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেরা জনারেভা ও কিম ক্লাইস্টার্স। বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় স্পেনের নাদাল ৬-২, ৬-১ ও ৬-১ গেমে জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের রায়ান সুইটিংয়ের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরার ৬-২, ৬-৩, ৪-৬, ৪-৬ ও ৬-৩ ব্যবধানে হারান ফ্রান্সের গিলেস সাইমনকে। সার্বিয়ার নোভাক জকোভিচ ৭-৫, ৬-৭ (৮-১০), ৬-০ ও ৬-২ গেমে জিতেন ক্রোশিয়ার ইভান ডোডিঙ্কের বিপক্ষে। এছাড়া ছেলেদের এককে জয় পেয়েছেন সুইডেনের রবিন সোদার্লিং, ব্রিটেনের অ্যান্ডি মারে ও স্পেনের ডেভিড ফেরার। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় রাশিয়ার জনারেভা ২-৬, ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন সার্বিয়ার বোজানা জোভানোভস্কিকে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় খেলোয়াড় বেলজিয়ামের ক্লাইস্টার্স সরাসরি ৬-১ ও ৬-৩ সেটে পরাজিত করেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। মেয়েদের এককে দ্বিতীয় পর্বে জয় আরো পেয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টাসুর, চীনের না লি ও রাাশিয়ার নাদিয়া পেত্রোভা। তবে বিদায় নিয়েছেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৪১ ঘ.