২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ইন্টার মিলান

ইতালির 'সেরি-আ'তে বুধবার রাতে একমাত্র খেলায় সিসেনাকে ২-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির 'সেরি-আ'তে বুধবার রাতে একমাত্র খেলায় সিসেনাকে ২-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। খেলার ৫টি গোলই হয়েছে প্রথমার্ধে। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যেই স্যামুয়েল ইতো ও দিয়োগো মিলিতোর গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পরের ১৫ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে খেলায় ফিরে আসে সিসেনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সিসেনার জালে মাথা দিয়ে বল জড়িয়ে ইন্টারকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ান শিভু। ইন্টার ১৯ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ২০ খেলায় সিসেনার পয়েন্ট ১৯। এসি মিলান আছে শীর্ষে। ২০ খেলায় দলটির পয়েন্ট ৪১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭২৫ ঘ.