২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামবুর্গেই থাকছেন নিস্টলরয়

শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না নেদারল্যান্ডসের ফুটবলার রুদ ফন নিস্টলরয়। জার্মানির বর্তমান ক্লাব হামবুর্গেই থেকে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাচ্ছেন না নেদারল্যান্ডসের ফুটবলার রুদ ফন নিস্টলরয়। জার্মানির বর্তমান ক্লাব হামবুর্গেই থেকে যাচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুইন চোট নিয়ে মাঠের বাইরে আছেন বেশ কিছুদিন হলো। দলের আক্রমণভাগের আরেক স্তম্ভ করিম বেনজামো খুব একটা ভালো খেলতে পারছেন না। তাই রিয়াল কোচ হোসে মরিনহো ঘোষণা দিয়েছিলেন, শীতকালীন দলবদলের সময় আক্রমণভাগে একজন খেলোয়াড় নেবেন তিনি। রিয়ালে চার মৌসুম কাটানো নিস্টলরয় হয়েতো সেই ঘোষণাতে উদ্বুদ্ধ হয়ে পুরনো ক্লাবে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তার সে আশায় জল ঢেলে দিয়ে হামবুর্গ কোচ আরমিন ভেহ বলেন, নিস্টলরয়কে ছাড়ছেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এসএনএল/২১২৫ ঘ.