ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাংগস জাতীয় টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে হবে এ প্রতিযোগিতা। বুধবার বাংলাদেশ টেনিস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
প্রতিযোগিতায় ইভেন্ট থাকছে সাতটি। সেগুলো হলো পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত, বালক একক ১৬ বছর, বালিকা একক ১৬ বছর ও মিনি টেনিস অনূর্ধ্ব-১০ বছর।
প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে থাকছে এক লাখ ৮৩ হাজার ৫ শ' টাকা।
পুরুষ একক চ্যাম্পিয়ন ৩০ হাজার ও মহিলা একক চ্যাম্পিয়ন পাবেন ১৫ হাজার টাকা।
প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের অবশ্যই বাংলাদেশ টেনিস ফেডারেশনে (বিটিএফ) নিবন্ধন থাকতে হবে। জুনিয়র ইভেন্টে পঞ্চাশ টাকা এবং পুরুষ ও মহিলা ইভেন্টে এক শ' এন্ট্রি-ফি নির্ধারণ করা হয়েছে।
বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫৬ ঘ.
bdnews24