বাগেরহাট, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের এককে সোনার পদক জিতেছেন বাগেরহাটের মংলা সেন্ট গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিথী সরকার।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে মঙ্গলবার সকালে ৪০তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিথী ২-১ সেটে হারান পাবনার সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের বৃষ্টি আক্তার টুম্পাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০৪৯ ঘ.
bdnews24