ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাইম ব্যাংক পল্লীমা ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার শুরু হচ্ছে। চারটি বিভাগের ৫৪ জন খেলোয়াড় অংশ নেবেন প্রতিযোগিতায়।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পল্লীমা সংসদের কর্মকর্তারা জানান, প্রতিযোগিতা হবে নয় দিন ধরে। খেলা হবে মালীবাগ পল্লীমা সংসদ প্রাঙ্গনে, নক-আউট পদ্ধতিতে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম।
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন এনায়েত, পেস্তা, মোক্তার, লালচাঁদ, রানা, সাইফুদ্দিন, গৌতম, এলিনা, কনিকা ও দুলালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০৩৫ ঘ.
bdnews24