২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেটিকো মাদ্রিদের জয়

স্পেনের লা লিগায় সোমবার আতলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে মালোর্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় সোমবার আতলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে মালোর্কাকে। দলের আক্রমণভাগের খেলোয়াড় সার্জিও আগুইরোকে ছাড়াই খেলতে নামে মাদ্রিদ। খেলার ১৩ মিনিটে মাদ্রিদকে এগিয়ে নেন রক্ষণভাগের খেলোয়াড় হুয়ান ভালেরা। অ্যান্টোনিওর কর্নার কিকে মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতির আগ মুহূর্তে ব্যবধান বাড়ান আক্রমণভাগের খেলোয়াড় উরুগুয়ের ডিয়াগো ফোরলান। এই মৌসুমে এটা ফোরলানের সপ্তম গোল। অতিরিক্ত সময়ে (৯০ ৪) গোল করে মালোর্কার কফিনে শেষ পেরেকটি ঠোকেন হোসে অ্যান্টোনিও রেইয়েস। ১৯ খেলায় আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩০। দলটি আছে ষষ্ঠ স্থানে। সমান খেলায় ২৭ পয়েন্ট নিয়ে মালোর্কা রয়েছে নবমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৫ ঘ.