২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চ্যাম্পিয়ন

ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ 'এ' দল। স্বাগতিক ভারত হয়েছে রানার-আপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ 'এ' দল। স্বাগতিক ভারত হয়েছে রানার-আপ। সোমবার বাংলাদেশ 'এ' দল ৩১-২৬ গোলে ভারতকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ ১৬-৮ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ দলের পক্ষে কামরুল ৮টি ও ইমদাদুল ৭টি করে গোল করেন। প্রতিযোগিতায় সেরা খোলোয়াড় হন বাংলাদেশ দলের ইমদাদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/২২৪৩ ঘ.