২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উঃ কোরিয়া ও কাতারের জরিমানা

সংবাদ সম্মেলনে কোনো খেলোয়াড় না আনায় উত্তর কোরিয়া ও কাতারকে দুই হাজার ডলার করে জরিমানা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবাদ সম্মেলনে কোনো খেলোয়াড় না আনায় উত্তর কোরিয়া ও কাতারকে দুই হাজার ডলার করে জরিমানা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)। দোহায় এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা চলার সময় রোববার এই জরিমানার কথা জানায় এএফসি। বাদ যায়নি ইরাক ও সৌদি আরবও। খেলোয়াড় না আনার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও। তবে তাদের এখনো কোনো জরিমানা গুণতে না হলেও এএফসি'র ডিসিপ্লিনারি কমিটির কাছে পৌঁছে গেছে খবরটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৫০ ঘ.