২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ফিরতে চান নিস্টলরয়

পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরতে চান নেদারল্যান্ডসের আক্রমণভাগের খেলোয়াড় রুদ ফন নিস্টলরয়। তার জোর দাবি রিয়ালই তাকে ফিরিয়ে নিতে চায়। তবে পুরোপুরি নয়, ধারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরতে চান নেদারল্যান্ডসের আক্রমণভাগের খেলোয়াড় রুদ ফন নিস্টলরয়। তার জোর দাবি রিয়ালই তাকে ফিরিয়ে নিতে চায়। তবে পুরোপুরি নয়, ধারে। চোটের কারণে ৪ মাস মাঠের বাইরে রয়েছেন গঞ্জালো হিগুয়েইন। তাই রিয়ালের দরকার একজন নতুন স্ট্রাইকার। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হোর্হে ভালদানোর এ ঘোষণা শুনেই এমন দাবি নিস্টলরয়'র। তবে বর্তমান দল হামবুর্গ তাকে ছাড়তে কিছুতেই রাজি নয়। তাই মরিয়া নিস্টলরয় ক্লাবকে হুমকি দিয়ে বলেছেন, "রিয়ালে যেতে না দিলে হামবুর্গের হয়ে মাঠে ফিরবো না।" তবে ক্লাবের মুখোপাত্র হোয়েরন উলফ এই নিয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "নিস্টলরয় এই মুহূর্তে হোটেলে দলের সঙ্গে অবস্থান করছেন। কোচ আরমিন ভেহ শালকের বিপক্ষে আগামীকালের (রোববার) খেলায় তাকে দলে রেখেছেন।" রিয়ালের হয়ে চার মৌসুম মাঠ কাঁপানো নিস্টলরয় ৯৬ খেলায় করেছেন ৬৬ গোল। রিয়াল ছেড়ে ২০১০ সালে বুন্দেসলিগার হামবুর্গে যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনআই/২১০০ ঘ.