২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় শীর্ষে ফরহাদুর

ঢাকা মহানগর বাছাই দাবা প্রতিযোগিতার সপ্তম পর্বের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবের ফরহাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর বাছাই দাবা প্রতিযোগিতার সপ্তম পর্বের খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবের ফরহাদুর রহমান। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আব্দুর রউফ, শাহনাজ ফারুক ও খন্দকার নাজরে মওলা। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নাহিদ পারভেজ, খোরশেদ আলম, মোকসেদুল মনির ও সামসুর কবির। সাড়ে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন সাইদুল ইসলাম ও শাহজাহান কবির। সপ্তম পর্বের ফরহাদুর রহমান ও আব্দুর রউফ, নাহিদ পারভেজ ও শাহনাজ ফারুক এবং খাইরুল ইসলাম ও মোসতাক হোসেনের মধ্যে খেলা ড্র হয়। খন্দকার নাজরে মওলা হারান মিঠুকে, খোরশেদ আলম জেতেন আবদুর রশিদের বিপক্ষে এবং আহমেদুল্লাহ টিটু হার মানেন শামসুল কবিরের কাছে। পারসনাথ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা ভারতের নয়াদিল্লিতে পারসনাথ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী আট খেলায় ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে পয়েন্ট পেয়ে চতুর্র্থ স্থানে আছেন ফিরোজ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১০৫ ঘ.