২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস কাপে রিয়ালের জয়

কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় বৃহস্পতিবার অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই শহরের দুই দলের এই লড়াইয়ে পিছিয়ে পড়েও জয় তুলে নেয় হোসে মরিনহোর দল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় বৃহস্পতিবার অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একই শহরের দুই দলের এই লড়াইয়ে পিছিয়ে পড়েও জয় তুলে নেয় হোসে মরিনহোর দল । খেলার ৭ মিনিটেই বিপদে পড়ে রিয়াল মাদ্রিদ। ২০১০ সালের বিশ্বকাপ প্রতিযোগিতায় গোল্ডেন বল জয়ী ডিয়েগো ফোরলান এগিয়ে নেন অ্যাথলেটিকোকে। গোল খেয়ে জেগে ওঠে রিয়াল। চালাতে থাকে একের পর এক আক্রমণ। এর ফলও পায় ১৪ মিনিটে। সার্জিও রামোস মাথা দিয়ে গোল করে সমতায় ফেরান রিয়ালকে। ঘড়ির কাঁটা এক ঘন্টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যায় রিয়াল। মেসুত ওজিলের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগে ওজিলের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রিয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এনআই/১৭৫৫ ঘ.