ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সকে ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে হারিয়ে সিডনি আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার শিরোপা নিজের করে নিলেন চীনের লি না। এটি লি'র টেনিস-জীবনের চতুর্থ শিরোপা।
সিডনিতে ফাইনালের প্রথম গেমে ক্লাইস্টার্সের শুরুটা হয়েছিল দুর্দান্ত। খেলার ১৮ মিনিটেই ৫-০ তে এগিয়ে যান তিনি। এরপরই ঘটে ছন্দপতন। ৭টি ডাবল ফল্ট এবং ২৭টি ভুলের মাসুল গুণতে হয় তাকে ৭-৬ ব্যবধানে হেরে।
দ্বিতীয় গেম হারেন তিনি ৬-৩ এ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরুর তিন দিন আগে এই হার ক্লাইস্টার্সের জন্য বড় ধরনের একটা মানসিক আঘাত। কেননা ধরেই নেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতবেন তিনি।
খেলা শেষে ক্লাইস্টার্স বলেন, অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতারও সামর্থ্য আছে লি'র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এনআই/১৬৪৮ ঘ.
bdnews24