ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে এ লতিফ চ্যারিটেবল স্কুল।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলায় এ লতিফ চ্যারিটেবল স্কুল টাইব্রেকারে ৩-১ গোলে হারায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে।
নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকে।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের খেলোয়াড় রাইসুল ইসলাম রিমু ।
সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পায় এ লতিফ চ্যারিটেবল স্কুলের খেলোয়াড় মাসুম।
প্রতিযোগিতায় ফেয়ার প্লে ট্রফি পায় বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫৯ ঘ.
bdnews24