২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় শীর্ষে ফরহাদ

ঢাকা মহানগর বাছাই দাবা প্রতিযোগিতায় চতুর্থ পর্বের খেলা শেষে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবের ফরহাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মহানগর বাছাই দাবা প্রতিযোগিতায় চতুর্থ পর্বের খেলা শেষে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাবের ফরহাদুর রহমান। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে দাবা কক্ষে এই পর্বের খেলা শেষে সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আব্দুর রউফ, সিরাজুল কবির এবং শাহনাজ ফারুক। আর ৩ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন নাহিদ পারভেজ, সাইদুল ইসলাম, শাহনাজ মোহাম্মদ ফারুক, খাইরুল ইসলাম, গিয়াসউদ্দিন মিঠু, আব্দুর রশীদ, আমিনুল ইসলাম লিপন, নাজরে মওলা ও বেলাল হোসেন। দিল্লী পারসনাথ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা নয়া দিল্লীতে পারসনাথ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও জাতীয় খেলোয়াড় শরিফ হোসেন পাঁচ খেলায় চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ফিদে মাস্টার মাহফুজুর রহমান ঈমন ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন সাগর, ফিদে মাস্টার আবু সুফিয়ান সাকিল ও চঞ্চল কুমার ঘোষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৮ ঘ.