ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়।
এর আগে ফাইনালে ওঠে নারায়ণগঞ্জের ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খুলনার কলারোয়া উপজেলার কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায় তারা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে হবে তৃতীয় স্থান নির্ধারণী খেলা।
চূড়ান্ত খেলা হবে ১৩ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৩ ঘ.
bdnews24