ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই মোহামেডানের লড়াইয়ে জিতেছে ঢাকা মোহামেডান। গ্রামীণফোন বাংলাদেশ লিগে ঢাকার দলটি চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে।
আনোয়ার ও রনির গোলে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখল সাদা কালো শিবির। একটি গোল শোধ দেন চট্টগ্রামের আফ্রিকান স্ট্রাইকার জেরী।
অনুশীলনের জার্সি গায়ে ম্যাচ খেলতে হয়েছে মোহামেডানকে। দু'দলের জার্সির রং এক হওয়াতে ঢাকা মোহামেডান প্রতিপক্ষকে ছাড় দেয়। দ্বিতীয় সেট জার্সি না থাকায় অনুশীলনের জার্সি পড়েই ম্যাচ খেলেন সাদা-কালোর ফুটবলাররা। সবুজ রঙের জার্সিতে কালো রঙ দিয়ে খেলোয়াড় পরিচিতি নম্বর লেখা হয়।
টানা তিন ম্যাচ জেতা ঢাকা মোহামেডান এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু এতে উচ্ছ্বসিত নন কোচ শফিকুল ইসলাম মানিক। বলেন, "ফুটবলারদের প্রতি দর্শকদের প্রত্যাশার চাপ বাড়ছে। এই চাপ কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে খেলতে পারলে আমরা কাক্সিক্ষত লক্ষ্য পৌঁছতে পারবো।"
চট্টগ্রাম মোহামেডানের কোচ আবু সারোয়ার বলেন, "অনুশীলন মাঠের সংকট রয়েছে। লিগে আমরা মাত্র দশদিন অনুশীলন করতে পেরেছি। রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন থাকলেও বড় ম্যাচে রেফারিদের আরও যত
bdnews24