ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলের চলতি মৌসুম শেষে অবসরের ঘোষণা দিতে পারেন ফ্রান্সের সাবেক অধিনায়ক ও ম্যানচেস্টার সিটির মাঝমাঠের খেলোয়াড় প্যাট্রিক র্ভিয়েরা।
৩৪ বছর বয়সী ভিয়েরা শনিবার বলেন, " এই মৌসুমের শেষে আমার অবসরে যাওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ।"
জুনে ম্যান সিটির সাথে ভিয়েরার চুক্তির মেয়াদ শেষ হবে।
ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ১০৭ টি খেলায় মাঠে নামেন ভিয়েরা। ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশীপ শিরোপা জয়ে বড় অবদান রাখেন মাঝমাঠের এই খেলোয়াড়।
'এল ইকুইপি' ম্যাগাজিনে ভিয়েরা আরো বলেন, " শেষ সময় এসে গেছে। আর আমি এই বাস্তবতা মেনে নিয়েছি। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় পেরিয়ে এসেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫১ ঘ.
bdnews24