ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার পদত্যাগ করেছেন লিভারপুলের ইংলিশ কোচ রয় হজসন। অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লাবটির সাবেক স্কটিশ খেলোয়াড় কেনি ডালগ্লিস।
১৯৮৫-৯১ মৌসুমে লিভাপুলের কোচও ছিলেন ডালগ্লিস।
ফুলহ্যাম থেকে গত বছরের জুলাইতে লিভারপুলে যোগ দেন হজসন। দলের পারফরম্যান্স ভাল না হওয়ায় অনেক দিন যাবত চাপে ছিলেন তিনি। সর্বশেষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে হারায় তা আরো বেড়ে যায়। ফলে কোচের দায়িত্ব ছাড়তে বাধ্য হন তিনি।
২০ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে তালিকায় ১২তম স্থানে লিভারপুল। রেলিগেশন জোন থেকে মাত্র ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৪৫ ঘ.
bdnews24