ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতায় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে একে ইন্টারন্যাশনাল স্কুলকে।
ঢাকা আবাহনী মাঠে পিয়াশ ও ইসরাতের জোড়া গোলেই মূলত বড় জয় ঘরে তোলে সেন্ট জোসেফ। এছাড়া শাকিব, তৌফিকুজ্জামান ও ফারহান একটি করে গোল করে। আর একে ইন্টারন্যাশনাল একটি গোলও করতে পারেনি।
'এ' গ্র"পের দিনের অপর ম্যাচে এ লতিফ চ্যারিটেবল স্কুল ২-০ গোলে জিতেছে ঢাকা রেসিডেনসিয়াল স্কুলের বিপক্ষে। একটি করে গোল করে নাঈম ও রিজন।
একই মাঠে রোববার দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় ও বিএএফ শাহীন কলেজ এবং সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় ও সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৮২৫ ঘ.
bdnews24