২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির শিরোপা মুক্ত বিহঙ্গের

বিজয় দিবস হকির শিরোপা জিতেছে মুক্ত বিহঙ্গ। চূড়ান্ত খেলায় টাইব্রেকারে সোনালী ব্যাংককে ৫-৪ গোলে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস হকির শিরোপা জিতেছে মুক্ত বিহঙ্গ। চূড়ান্ত খেলায় টাইব্রেকারে সোনালী ব্যাংককে ৫-৪ গোলে হারায় তারা। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলার ১৪ মিনিটে সোনালী ব্যাংকের জিমিকে গ্রিন কার্ড দেখানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পরে। ফলে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। পরে হকি ফেডারেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা আবার শুরু হয়। খেলার ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মুক্ত বিহঙ্গকে এগিয়ে নেন চন্দন। ৬৫ মিনিটে শেখ মোহাম্মদ নান্নুর ফিল্ড গোলে সমতায় ফেরে সোনালী ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২০৫২ ঘ.