২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআই গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোহেল

বিটিআই পেশাদার গলফ প্রতিযোগিতায় সাখাওয়াত হোসেন সোহেল চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়া সার্কিটে বাংলাদেশের পক্ষে প্রথম শিরোপা জয়ী সিদ্দিকুর রহমানকে হারান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিটিআই পেশাদার গলফ প্রতিযোগিতায় সাখাওয়াত হোসেন সোহেল চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়া সার্কিটে বাংলাদেশের পক্ষে প্রথম শিরোপা জয়ী সিদ্দিকুর রহমানকে হারান তিনি। খেলার শেষ দিনে সিদ্দিক ও সোহেল, দু'জনই লেভেল পার স্কোর করেন ৭২। ফলে আগের দিনের দুই ষ্ট্রোক ব্যবধানে সোহেল শিরোপা জিতে নেন। সোহেল ১১ আন্ডার পার (২৭৭) এবং সিদ্দিক ৯ আন্ডার পার (২৭৯) স্কোর করেন। খেলা শেষে সিদ্দিক বলেন, "প্রতিযোগিতার প্রথম পর্ব থেকেই আমি আমার ছন্দ খুঁজে পাইনি। তবে এতে আমি বিচলিত নই।" অচিরেই তিনি তার ছন্দ খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন। সোহেলকেও অভিনন্দন জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩০ ঘ.