ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে বুধবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৯ মিনিটেই এগিয়ে যেতে পরতো আরামবাগ। খলিলুর রহমান ফয়সালের জোরালো শট বারে লেগে ফিরে আসে।
পুরো সময়ে দু'দল আরো বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে।
খেলা শেষে আরামবাগের কোচ মিলন মোল্লা বলেন, " ছেলেরা আমার পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করেছে। তাই আমি সন্তুষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২১১৭ ঘ.
bdnews24