২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেসিডেন্সিয়াল মডেল ও লতিফ চ্যারিটেবল স্কুলের জয়

আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার জয় পেয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও এ লতিফ চ্যারিটেবল স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার জয় পেয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও এ লতিফ চ্যারিটেবল স্কুল। ঢাকা আবাহনী মাঠে রেসিডেন্সিয়াল ১-০ গোলে হারিয়েছে একে ইন্টারন্যাশনাল স্কুলকে। ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র গোলটি করে রিমু । দিনের ওপর ম্যাচে এ লতিফ চ্যারিটেবল স্কুল ১-০ গোলে জিতেছে। প্রতিপক্ষ ছিল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ লতিফ চ্যারিটেবল স্কুলের পক্ষে বিজয় সরকার পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটি'র ডেপুটি চেয়ারম্যান শেখ মোঃ আসলাম, বাফুফে সদস্য ও টুর্নামেন্ট কমিটি'র চেয়ারম্যান হাসানুজ্জামান খান বাবলু এবং বাফুফে সদস্য সত্যজিৎ দাস রূপু। বুধবার 'বি' গ্র"পের খেলায় মুখোমুখি হবে দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ও সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়। সকাল ১০ টায় শুরু হবে ম্যাচ। বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় ম্যাচে লড়বে বিএএফ শাহীন কলেজ ও সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল। ধানমন্ডি আবাহনী মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ দু'টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৯১০ ঘ.