২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীঘ্রই ঢাকায় আসছেন পাকির আলী

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচ হতে যাচ্ছেন পাকির আলী। এতোদিন তা হচ্ছে-হবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন খবর হল, তিনি শেখ জামালের কোচ হচ্ছেন -এটা এখন নিশ্চিত। আর দুই-এক দিনের মধ্যেই তিনি ঢাকায় আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচ হতে যাচ্ছেন পাকির আলী। এতোদিন তা হচ্ছে-হবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন খবর হল, তিনি শেখ জামালের কোচ হচ্ছেন -এটা এখন নিশ্চিত। আর দুই-এক দিনের মধ্যেই তিনি ঢাকায় আসছেন। তার সঙ্গে শেখ জামাল কর্মকর্তাদের কথা পুরোপুরিই পাকাপাকি হয়েছে। ক্লাবটির ম্যানেজান আনোয়ারুল কবীর হেলাল জানিয়েছেন, "পাকির আলী এখন ভিসা পাওয়ার আপেক্ষায় আছেন। ভিসা পেলেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। আশা করছি ৬ জানুয়ারি মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচের আগেই ঢাকায় পা রাখবেন তিনি।" ঢাকার ফুটবলের অতি পরিচিত মুখ তিনি। ঢাকা আবাহনীতে খেলেছেন বহুদিন। ছিলেন আবাহনী ও মোহামেডানের কোচ। সে সুবাদেই এ সাবেক ফুটবলারের সঙ্গে যোগাযোগ করে শেখ জামাল কর্মকর্তারা। ক্লাব সভাপতি মঞ্জুর কাদের জানিয়েছেন, "পাকির আলীর সঙ্গে আমাদের কথা পাকাপাকি হয়েছে। এখন তার আপেক্ষায় আছি আমরা।" পাকির আলী মালদ্বীপের একটি ক্লাব দলের কোচ ছিলেন দীর্ঘদিন। এখন তার নিরন্তর অবসর। আর এ সুযোগে শেখ জামাল তাকে কোচের প্রস্তাব দিয়েছে। আর তা লুফেও নিয়েছেন পাকির আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৭১৫