ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), মুক্ত বিহঙ্গ, সোনালী ব্যাংক ও সেনা বাহিনী।
৫ জানুয়ারি প্রথম সেমিফাইনালে বিকেএসপি খেলবে মুক্ত বিহঙ্গের সঙ্গে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে সোনালী ব্যাংক লড়বে সেনা বাহিনী বিপক্ষে।
চূড়ান্ত খেলা হবে ৬ জানুয়ারি।
বিকেএসপি ১২ পয়েন্ট নিয়ে 'ক' গ্র"প চ্যাম্পিয়ন হয়। ৯ পয়েন্ট নিয়ে রানার-আপ হয় সেনা বাহিনী।
১২ পয়েন্ট নিয়ে 'খ' গ্র"প চ্যাম্পিয়ন হয় সোনালী ব্যাংক। মুক্ত বিহঙ্গ ৯ পয়েন্ট নিয়ে হয় রানার-আপ।
এদিকে সোমবার গ্র"প পর্বের খেলায় সোনালী ব্যাংক ১৪-০ গোলে হারায় আরমানিটোলাকে। কৃষ্ণা পাঁচটি গোল দেন। তিনটি করে গোল করেন নান্নু ও মুসা মিয়া। এছাড়া রাজন দু'টি ও রিয়াজ একটি গোল করেন।
দিনের অন্য খেলায় বিকেএসপি ৪-০ গোলে জেতে রাজশাহীর বৈকালী সংঘের বিপক্ষে। বিকেএসপি'র পক্ষে রিপন কুমার মহন্ত দু'টি গোল দেন। এছাড়া একটি করে গোল করেন মাইনুল ইসলাম ও পুস্কর ক্ষিসা মিমো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১১১ ঘ.
bdnews24