২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির সঙ্গে ভিলার পয়েন্ট ভাগাভাগি

গোলরক্ষক ব্র্যাড ফ্রিয়েডেলের দক্ষতার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার অ্যাস্টন ভিলা ৩-৩ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোলরক্ষক ব্র্যাড ফ্রিয়েডেলের দক্ষতার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার অ্যাস্টন ভিলা ৩-৩ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে। ফ্যাঙ্ক ল্যাম্পার্ড ও ফ্লোরেন্ত মালুদাকে বারবার রুখে দেন ফ্রিয়েডেল। ফলে খেলার ৮৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ভিলা। ল্যাম্পার্ডের একটি চমৎকার শট ঘুষি মেরে বারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ফ্রিয়েডেল। নিশ্চিত একটি গোল থেকে মালুদাকেও বঞ্চিত করেন তিনি। দিনের অন্য খেলায় শোলা অ্যামোবির একমাত্র গোলের ওপর ভর করে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে জিতেছে নিউক্যাসল। ফলে দুই ধাপ এগিয়ে দলটি উঠে এসেছে পয়েন্ট তালিকার দশম স্থানে। খেলার ২৩ মিনিটে ল্যাম্পার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির চেলসি। বিরতির ৪ মিনিট আগে অ্যাশলে ইয়াং পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে এমিল হেসকি মাথা দিয়ে চেলসির জালে বল জড়িয়ে দেন। ফলে ২-১ গোলে এগিয়ে যায় ভিলা। কিন্তু খেলার ৮৪ মিনিটে দিদিয়ের দ্রগবাকে আর রুখে দিতে পারেননি ফ্রিয়েডেল। পাঁচ মিনিট পর জন টেরির গোলে চেলসি এগিয়ে যায় ৩-২ এ। অতিরিক্ত সময়ে (৯০ ১) মার্ক অ্যলব্রাইটনের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে সিয়ারান ক্লার্ক মাথা দিয়ে তা পাঠিয়ে দেন চেলসির জালে। পয়েন্ট ভাগাভাগির কারণে ভিলা ওঠে আসে তালিকার ১৫ নম্বরে। ১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এছাড়া দু'টি ম্যাচ বেশিও খেলেছে দলটি। আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে। ২০ খেলায় দলটির পয়েন্ট ৩৯। ৩৫ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি নেমে গেছে পাঁচ নম্বরে। ৩৬ পয়েন্ট নিয়ে তাদের আগে আছে টটেনহ্যাম হটস্পার। যদিও চলতি মৌসুমে প্রথম তিন মাস চেলসিই ছিল শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫৩ ঘ.