ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ঢাকা আবাহনীকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে রোববার ১-০ গোলে জেতে তারা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে গোলের দেখা পেতে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। খেলার ৪৫ মিনিটে জয়সূচক গোলটি করেন দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ফ্রাঙ্ক।
লিগে এটি ঢাকা আবাহনীর প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে নতুন দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।
দুই ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪। আর নিজেদের প্রথম খেলায় হার দিয়ে যাত্রা শুরু করল চট্টগ্রাম আবাহনী।
ঢাকা মোহামেডান সোমবার খেলবে পুরনো ঢাকার দল ফরাশগঞ্জের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/২০১৬ ঘ.
bdnews24