২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান ছাড়ছেন রোনালদিনহো

এসি মিলান ছেড়ে চলে যাচ্ছেন ব্রাজিলের খেলা গড়ার কারিগর রোনালদিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান ছেড়ে চলে যাচ্ছেন ব্রাজিলের খেলা গড়ার কারিগর রোনালদিনহো। পাঁচ বছর বার্সেলোনায় খেলে ২০০৮ সালে মিলানে যোগ দেন রোনালদিনহো। কিন্তু ফিরে পাননি তার দুর্দান্ত ফর্ম। তার দেশের সাবেক ক্লাব গ্রেমিওতে ফিরতে পারেন তিনি। ক্লাবটিও অবশ্য এখনো চাইছে তাকে। মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বিষয়টি স্বীকার করে বলেন, "আমরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর অপেক্ষায় রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৪৯ ঘ.