২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের বিপক্ষে জিতেছে রহমতগঞ্জ

গোল ব্যবধান বেশি না হলেও আরামবাগের বিপক্ষে জিততে খুব একটা বেগ পেতে হয়নি পুরনো ঢাকার দল রহমতগঞ্জকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে শনিবার ২-১ গোলে জিতেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল ব্যবধান বেশি না হলেও আরামবাগের বিপক্ষে জিততে খুব একটা বেগ পেতে হয়নি পুরনো ঢাকার দল রহমতগঞ্জকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে শনিবার ২-১ গোলে জিতেছে দলটি। রহমতগঞ্জের পক্ষে একটি করে গোল করেন জামাল হোসেন ও পল। আরামবাগের পক্ষে একটি গোল শোধ করেন বেঞ্জামিন। খেলার প্রথমার্ধে রহমতগঞ্জ ১-০ গোলে এগিয়ে থাকে। খেলার ৩৩ মিনিটে জামাল হোসেনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৫৪ মিনিটে নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় পলের গোলে ব্যবধান বাড়ায় রহমতগঞ্জ। রেফারির শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে বেঞ্জামিন একটি গোল শোধ করেন। খেলার শুরু থেকেই আরামবাগকে চেপে ধরে রহমতগঞ্জ। কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে গোল ব্যবধান আরো বাড়তে পারতো। ঢাকা আবাহনী রোববার খেলবে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/১৯০২ ঘ.