ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক বিজয় দিবস হকি প্রতিযোগিতায় শনিবার জিতেছে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংক ৫-৩ গোলে হারায় মুক্ত বিহঙ্গকে। হ্যাট্রিক করেন সোনালী ব্যাংকের কৃষ্ণা। আর দুই গোল দেন রাজন।
মুক্ত বিহঙ্গের পক্ষে নিলয় ও কুটি দু'টি গোল শোধ করেন।
দিনের অন্য খেলায় বিকেএসপি ৩-২ গোলে জেতে সেনাবাহিনীর বিপক্ষে।
বিকেএসপির পুস্কর ক্ষিসা মিমু দু'টি গোল করেন। আর ফিল্ড-আক্রমণ চালিয়ে অপর গোলটি করেন কৌশিক।
সেনাবাহিনীর পক্ষে সিরাজ ও নোমান একটি করে গোল দেন।
বাংলাদেশ পুলিশ রোববার খেলবে দিনাজপুর জেলার বিপক্ষে। বিমান বাহিনী মোকাবিলা করবে বর্ণক সমাজের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/১৯১৭ ঘ.
bdnews24