২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাসিফিক ওপেনের সেমি'তে ওজনিয়াকি

প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেও উঠেছেন শেষ চারে। তিনি ৭-৫, ৪-৬ ও ৭-৫ গেমে হারান এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। বৃহস্পতিবার পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা বাঁ-পায়ের চোটের জন্য প্রথম সেটেই সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেমিতে পৌঁছে যান বিশ্বের দ্বিতীয় সেরা ডেনমার্কের ওজনিয়াকি। ওজনিয়াকি বলেন, "আমি অবশ্যই অ্যাগনিয়েস্কার জন্য দুঃখিত। আশা রাখি তিনি শীঘ্রই কোর্টে ফিরবেন।" এই টুর্নামেন্টের শিরোপা জিতলে এবং আগামী সপ্তাহে বেইজিং ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সেরেনা উইলিয়ামসকে পিছনে ফেলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে যাবেন ওজনিয়াকি। ওজনিয়াকি বলেন, "আমি যদি এক নম্বরে চলে যাই, তাহলে খুবই ভালো হবে। এখানে পৌঁছানো আমার সবসময়ের লক্ষ্য। তবে এই বছরে তা পূরণ না হলেও সুযোগ হাতে থাকছেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৫০ ঘ.