ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের বাংলাদেশ ফুটবল দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। দলের নেতৃত্ব দেবেন গোলরক্ষক আমিনুল হক।
আগামী ১২ থেকে ২৭ নভেম্বর চীনের গুয়াংজুতে হবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশের নতুন কোচ রবার্ট রুপচিচের সঙ্গে আলোচনা করেই ফুটবল ফেডারেশন এই দল ঘোষণা করেছে। কিন্তু দলে নেই রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ সুজন। 'স্ট্যান্ডবাই' ফুটবলারের তালিকায় আছেন তিনি।
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
বাংলাদেশ দল: আমিনুল হক (সিনিয়র), মাজহারুল ইসলাম হিমেল, মিন্টু শেখ, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম, মামুন মিয়া, নাসিরুল ইসলাম নাসির, ওয়ালী ফয়সাল (সিনিয়র), আতিকুর রহমান মিশু, মামুনুল ইসলাম (মামুন), শাহেদুল আলম শাহেদ, ইমতিয়াজ সুলতান (জিতু), শাকিল আহমেদ, আবদুল বাতেন মজুমদার কোমল, জাহিদ হোসেন, জাহেদ পারভেজ চৌধুরী, জাহেদ হাসান এমিলি, এনামুল হক (সিনিয়র), মিঠুন চৌধুরী, তৌহিদুল আলম (সবুজ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২৬ ঘ.
bdnews24