ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ইতালিয়ান সেরি 'আ' তে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে এএস রোমা।
এ মৌসুমে এটাই রোমার প্রথম জয়। খেলার অতিরিক্ত সময়ে নাটকীয়ভাবে ড্যানিয়েল ডি রসির ক্রসে হেড দিয়ে করে গোল করেন মিরকো ভুচিনিচ। তবে এ হারের পরেও পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ইন্টারই।
তবে ইন্টার হারলেও তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এসি মিলানও এদিন জয় পেয়েছে। আক্রমণভাগের সুইডিশ খেলোয়াড় ইব্রাহিমোভিচের একমাত্র গোলে তারা হারায় জেনোয়াকে।
লিগে পাঁচ ম্যাচে এটি মিলানের দ্বিতীয় জয়। এদিনই মিলানের হয়ে প্রথম একাদশে প্রথমবারের মতো শুরু থেকে খেলেছেন রবিনহো, রোনালদিনহো এবং ইব্রাহিমোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২১১৬ ঘ.
bdnews24