২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল খরা নিয়ে উদ্বিগ্ন মরিনহো

গোল খরা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। শনিবার লেভান্তে'র সঙ্গে গোলশূন্য ড্র করার পর বিষয়টি স্বীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল খরা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। শনিবার লেভান্তে'র সঙ্গে গোলশূন্য ড্র করার পর বিষয়টি স্বীকার করেছেন তিনি। খেলোয়াড়দের সেরাটা উজাড় করে দেয়ার পরও লা লিগায় নবাগত দল লেভান্তের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় মরিনহোর রিয়াল। প্রতিপক্ষের মাঠে অ্যাওয়ে গোল থেকে বঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে জয়ের সুযোগ হাত ছাড়া করে হতাশা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। চিন্তিত মরিনহো সাংবাদিকদের বলেন, "আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল না পেয়ে আমি উদ্বিগ্ন। আমাদের হাতে যথেষ্ট সুযোগও ছিল। গোল করার জন্য প্রচুর সুযোগের প্রয়োজন হয় না।" তিনি আরো বলেন, "এ মৌসুমে আমরা সব দলের বিপক্ষেই গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। এমনকি লেভান্তের বিপক্ষেও। কিন্ত গোলের দেখা মেলেনি। মালোর্কার ম্যাচটিসহ গোল খরার কারণে আমরা হারিয়েছি চার পয়েন্ট। দল ভালো খেলা সত্ত্বেও ছয় ম্যাচে গোল পেয়েছি মাত্র একটি। প্রতি ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। কিন্তু গোল পাইনি।" গত মৌসুমে রিয়াল লা লিগায় সর্বাধিক ১০২ গোল করেছিল। মরিনহো বলেন, "গোল খরার জন্য খেলোয়াড়দের নৈপুণ্যের অভাব দায়ী নয়। আমরা সবাই জানি খেলোয়াড়রা মৌসুম জুড়ে প্রচুর গোল করে। আমরা সব সময় জিততে চাই। প্রতিটি পয়েন্টই আপনি পেতে চাইবেন। কিন্তু এই ব্যাপারে আমরা পয়েন্ট নিয়ে মোটেই খুশী নই।" পর্তুগীজ কোচ মরিনহো প্রতিপক্ষের আগ্রাসী ফুটবল খেলার ধরণ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "আমাদের কেউ হাসপাতালে যায়নি বলে আমি খুশী। কারণ তারা মেরে খেলছিল। ওরা আসলে খেলতে চায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৫৭ ঘ.